Momax Bangladesh ওয়ারেন্টি নীতিমালা

বাংলাদেশের টেক ও লাইফস্টাইল পণ্যের বাজারে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে Momax Bangladesh গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে এই ওয়ারেন্টি নীতিমালা প্রণয়ন করেছে।


১. ওয়ারেন্টি দাবির জন্য প্রয়োজনীয় শর্তাবলি

ওয়ারেন্টি সেবা গ্রহণের সময় গ্রাহককে অবশ্যই একটি বৈধ ক্রয় রশিদ (Invoice) উপস্থাপন করতে হবে, যেখানে নিম্নোক্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ থাকবে:

  • গ্রাহকের নাম
  • যোগাযোগ নম্বর
  • পণ্য ক্রয়ের তারিখ
  • প্রযোজ্য ওয়ারেন্টি মেয়াদ
  • পণ্যের ইউনিক সিরিয়াল নম্বর (যদি থাকে)

■ Momax Bangladesh ওয়েবসাইট থেকে অর্ডার করলে ওয়ারেন্টি স্বয়ংক্রিয়ভাবে চালু হয়।
■ প্রয়োজন হলে গ্রাহক তার যোগাযোগ নম্বর ব্যবহার করে ওয়ারেন্টি এক্টিভেশন করতে পারবেন।
■ পণ্যের বক্সে সংযুক্ত মূল ওয়ারেন্টি স্টিকার অক্ষত অবস্থায় থাকতে হবে।
■ সম্পূর্ণ পণ্য ও সকল আনুষঙ্গিক সামগ্রী জমা দেওয়া আবশ্যক।


২. কখন বিক্রয়োত্তর সেবা গ্রহণ করা যাবে

যদি কোন পণ্য বিক্রির পর প্রোডাক্টের নির্দিষ্ট ওয়ারেন্টি সময়সীমা থাকা অবস্থায়, ভোক্তা প্রোডাক্টে কোনো ত্রুটি পান, তাহলে সেই পণ্যটি ওয়ারেন্টি দাবির যোগ্য হিসাবে গণ্য হবে।


৩. বিক্রয়োত্তর সেবা

  • যে পণ্যগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি সেবা প্রযোজ্য, সেই পণ্যটির সমস্যার সমাধান বিক্রয়োত্তর সেবা গ্রহণের পর সাধারণত ৭–১০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা হবে।
  • বিশেষ কোন ঘটনা বা পণ্যের অপ্রাপ্যতার কারণে সমস্যার সমাধানে অতিরিক্ত কয়েকদিন সময় লাগতে পারে।
  • যদি স্টক অপ্রাপ্যতা বা অন্য কোনো কারণে ওয়ারেন্টি দাবিকৃত পণ্যের প্রতিস্থাপন সম্ভব না হয়, তাহলে ১৫ কার্যদিবসের মধ্যে সমমূল্যের বিকল্প পণ্য প্রদান করা হবে।

৪. সিরিয়াল নম্বর যাচাইকরণ

Momax Bangladesh-এর সিস্টেমে সকল বিক্রিত পণ্যের সিরিয়াল নম্বর সংরক্ষিত থাকে।
ওয়ারেন্টি দাবি গ্রহণযোগ্য হতে হলে পণ্যের সিরিয়াল নম্বর অবশ্যই সিস্টেমে সংরক্ষিত তথ্যের সাথে মিলতে হবে।


৫. ওয়ারেন্টি মেয়াদ শেষ হলে

ওয়ারেন্টি মেয়াদ অতিক্রান্ত পণ্যের ক্ষেত্রেও সার্ভিস সুবিধা প্রদান করা হতে পারে।
এক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ ও পার্টসের মূল্য গ্রাহককে বহন করতে হবে।


৬. ওয়ারেন্টি সার্ভিস গ্রহণের পদ্ধতি

■ Momax Bangladesh-এর নির্ধারিত আউটলেটে সরাসরি পণ্য জমা দিয়ে।
■ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নির্ধারিত সার্ভিস সেন্টারে পণ্য প্রেরণ করে।


৭. Momax Bangladesh সার্ভিস লোকেশন

যমুনা ফিউচার পার্ক
লেভেল ৪, B ব্লক, শপ নং 4B-31B
📞 +8801813100700


৮. ওয়ারেন্টি প্রযোজ্য নয় এমন ক্ষেত্রে

ডকুমেন্ট সংক্রান্ত সমস্যা:

  • ইনভয়েস বা ক্রয়ের প্রমাণ অনুপস্থিত
  • সিরিয়াল নম্বর বা ওয়ারেন্টি স্টিকার অনুপস্থিত বা ক্ষতিগ্রস্ত

শারীরিক ক্ষতি:

  • বাহ্যিক আঘাত, স্ক্র্যাচ, ডেন্ট বা ফাটল
  • ধুলো, বালি, ঘাম বা অতিরিক্ত তাপজনিত ক্ষতি
  • পাওয়ার বাটন বা অভ্যন্তরীণ কেবল ক্ষতিগ্রস্ত হওয়া
  • ইয়ারফোন বা স্পিকার মেশ ক্ষতিগ্রস্ত হওয়া

ব্যবহারজনিত ও বাহ্যিক কারণ:

  • অবহেলা বা ভুল ব্যবহার
  • দুর্ঘটনা
  • অননুমোদিত পার্টস পরিবর্তন
  • বিদ্যুৎ ভোল্টেজের অস্বাভাবিক ওঠানামা
  • হঠাৎ অতিরিক্ত বিদ্যুৎপ্রবাহ বৃদ্ধি
  • ভুল ইনস্টলেশন বা অনুপযুক্ত পরিবেশে ব্যবহার
  • নির্ধারিত সীমার বাইরে পানির সংস্পর্শ
  • প্রাকৃতিক দুর্যোগ (আগুন, বন্যা, ঝড়, ভূমিকম্প ইত্যাদি)

অননুমোদিত সার্ভিসিং:
Momax Bangladesh অনুমোদিত সার্ভিস সেন্টার ছাড়া অন্য কোথাও পণ্য সার্ভিস করালে ওয়ারেন্টি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।


৯. নীতিমালা পরিবর্তন সংক্রান্ত ঘোষণা

গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে Momax Bangladesh পূর্ব ঘোষণা ছাড়াই যেকোনো সময় এই ওয়ারেন্টি নীতিমালা সংশোধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে।